সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউরোপের পাঁচ দেশ ভ্রমণে নাঈম-নাদিয়া দম্পতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইউরোপের পাঁচ দেশ সুইজারল্যান্ড, র্জামানী, ফ্রান্স, অস্ট্রয়িা ও ইটালি ভ্রমণে গেলেন নাঈম ও নাদয়িা দম্পতি। পাঁচটি দেশে মোট বিশদিন ঘুরে বেড়াবেন তারা দু’জন। যাওয়ার আগে নাঈম বলেন, ‘সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। কাজের বাইরেও নিজেদেরকে একটু সময় দেয়া উচিত। সেই ভাবনা থেকেই আমি আর নাদয়িা ইউরোপের পাঁচটি দেশে ঘুরে বড়োনোর পরিকল্পনা করি। নিজেরা নিজেদের মতো ঘুরে বড়োবো। দু’জন দু’জনকে সময় দিবো।’ নাদয়িা বলেন, ‘আমাকে এবং নাঈমকে কাজে টানা ব্যস্ত থাকতে হয়। দেখা যায় যে মাসের পুরোটা সময়ই দু’জনকে শূটিংয়ে ব্যস্ত থাকতে হয়। নিজেরা নিজেদের সুখ-দুঃখ, ভালোলাগা-মন্দলাগা শেয়ার করার সময়ই তেমন একটা পাই না। তাই একান্তে সময় কাটাতে ইউরোপ যাওয়া। অনেক ভালো লাগছে যে পৃথবিীর সুন্দরতম জায়গাগুলো ঘুরে দখেতে পারবো। সবার কাছে দোয়া চাই যেন আমরা দু’জন ভালোভাবে দেশে ফিরে আসতে পারি।’ এদিকে সম্প্রতি নাঈম মালয়েশিয়া থেকে ইমরাউল রাফাত এবং আর বি প্রীতমরে নাটকরে শুটিং শেষ করে দেশে ফিরেছিলেন। দেশে ফিরেই অঞ্জন আইচ, নঈম ইমতিয়াজ নেয়ামুল এবং সাদাত রাসলেরে কাজ শেষ করে দেন। নাদিয়া পূজার নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানরি নতুন পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটিতে নাদিয়াকে একজন নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে। বিজ্ঞাপনটি নিয়ে দারুণভাবে আশাবাদী নাদিয়া। উল্লেখ্য এর আগে বিয়ের পরপরই নাঈম ও নাদিয়া বেশ কিছু দিনের জন্য আমেরিকা বেড়াতে গিয়েছিলেন। তার কিছুদিন পর তারা থাইল্যান্ডে গিয়েছিলেন। এবার তৃতীয়বারের মতো বড়োতে গলেনে ইউরোপে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি