পূর্বাশা ডেস্ক:
হাজারীবাগ এলাকার ট্যানারী প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার পর সেখানে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে ও উন্নত জীবন যাপনের ব্যবস্থা সম্বলিত আবাসিক ভাবে বসবাসের জন্য ও বাণিজ্যিক স্থাপনা তৈর করার উদ্যোগ নিতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয় ও গনপূর্ত মন্ত্রণালয়। এই জন্য তারা ওই এলাকায় কি কি স্থাপনা তৈরি হতে পারে সেই জন্য প্রস্তাব তৈরি করছে। সেই প্রস্তাটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
প্রস্তাবে অনুমোদন দিলে সেখানে আবাসিক স্থাপনা তৈরির কাজ শুরু হবে। তবে বিষয়টি এতে সহজ হবে কিনা এনিয়ে সংশয় রয়েছে দুটি মন্ত্রণালয়ের সংশ্লিস্ট কর্মকর্তাদের মধ্যে। তারা খোঁজ নিয়ে জানতে পেয়েছেন, হাজারীবাগের ট্যানারী এলাকায় যে সব প্রতিষ্ঠান ছিল ও এখনও রয়েছে ওই সব প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রতিষ্ঠান নিজেরা জমি কিনে নিয়েছিল এবং কারখানা গড়ে তুলেছিল। পাশাপাশি তারা ওই জমি ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণও নিয়েছেন। আর ঋণ নেওয়ার কারণে ওই সব জমির ঋণ এখনও রয়ে গেছে। এই অবস্থায় ঋণ থাকা ওই সব জমি এবং বক্তিমালিকানার ওই সব জমি কিভাবে সরকার অধিগ্রহণ করতে পারে সেই সিব বিষয়গুলোও চিন্তা করছে মন্ত্রণালয়।
এদিকে সূত্র জানায়, হাজারীবাগ থেকে ট্যানারী সরিয়ে নেওয়ার জন্য আদালত আদেশ দিয়েছে। না সরানো হলে সেখানে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন সহ অন্যান্য সেবামূলক সকল সেবা প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই হিসাবে এখন ট্যানরী মালিকরা অনেকটা নিরুপায় হয়ে ও আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এলাকা ছাড়তে শুরু করেছেন। আর তারা সরে যাওয়ার পর ট্যানারীর এলাকা জায়গা ও জমির ব্যবহার কিভাবে করা হবে এনিয়ে শিল্প ও গণপুর্ত মন্ত্রণালয় পরিবকল্পনা শুরু করে। এরই অংশ হিসাবে তারা সেখানে আবাসিক স্থাপনা তৈরির সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, ওই এলাকা থেকে ট্যানারী প্রতিষ্ঠান চলে যাওয়ার পর সেখানে কোন কোন প্রতিষ্ঠান তাদের নিজস্ব জমি অন্য কোন কারখানা তৈরির করার চেষ্টা করতে পারে। কিন্তু সেই ধরনের কোন স্থাপনা করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। সেখানে কারখানাগুলো চলে যাওয়ার পর নতুন কোন শিল্প প্রতিষ্ঠান না হয় সেই জন্য তারা নজর রাখবে। এর পাশাপাশি শিল্প মন্ত্রণালয় সেখানে কোন কোন স্থাপনা করা যেতে পারে এর লেআউট প্ল্যান করছে।
যারা এই বিষয়ে কাজ করছেন, তারা মনে করছেন ওই এলাকায় আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান করা যেতে পারে। সেটা পরিকল্পিতভাবে করতে হবে। সেটা করা হলে সেখানে বহুতল ভবন তৈরি করা হলে এরজন্য যা যা অবকাঠামোগত সুবিধা ও সেবা সুবিধা প্রয়োজন তাও নিশ্চিত করা হবে। বহুভবন ভবন তৈরি করা হলে সেখানে কিছু অংশ বাণিজ্যিকভাবে ব্যবহার করে, বাকিটা করা হবে আবাসিক হিসাবে। সেই ভাবে চিন্তা করা হচ্ছে। আর পরিকল্পিতভাবে আবাসিক এলাকার জন্য যা যা প্রতিষ্ঠান প্রয়োজনও তাও নিশ্চিত করা হবে।
সূত্র জানায়, হাজারীবাগে যে ট্যানারী এলাকা আছে ওই এলাকাটি সরকার অধিগ্রহণ করতে পারে। আবার ব্যক্তিমালিকানায়ও ছেড়ে দিতে পারে। সেই বিষয়টি আরও কাজ করার পর ঠিক করবে শিল্প মন্ত্রণালয়। যেসব জায়গাতে ব্যাংকের ঋন রয়েছে ওই সব জায়গার মালিকদের সঙ্গে ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজন হলে শিল্প মন্ত্রণালয় কথা বলবে। কারণ সব জমি অধিগ্রহণ করা হলে এই জন্য তারা সরকরি মূল্যই ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করবে। এই ব্যাপারে মন্ত্রণালয় প্রয়োজনীয় পরিকল্পনা করবে। এই বিষয়ে যাতে কোন জটিলতা তৈরি না হয় এই জন্য শিল্প মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে থেকে সিদ্ধান্ত নিতে চাইছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন সেই হিসাবে তারা কাজ করতে চাইছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন এর প্রেক্ষিতে গনপূর্ত মন্ত্রণালয়, রাজউক, দক্ষিন সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ব্যাপারে কাজ করবে।
শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, তারা হাজারীবাগের জমি ব্যবহারের জন্য ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছেন। পরিকল্পনা শেষ হলে প্রস্তাব পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পনা প্রস্তাবে অনুমোদন পাওয়া গেলে সেই হিসাবে কাজ করা হবে।
সেখানে যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি রয়েছে তারা চাইলে অন্য কোন শিল্প প্রতিষ্ঠান করতে পারবে কিনা জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের সূত্র জানায়, সেখানে কোন ধরণের শিল্প প্রতিষ্ঠান তৈরি করা যাবে না। সেখানে আবাসিক এলাকা করা হবে। এই জন্য প্রয়োজনীয় সব ধরণের স্থাপনা করা হবে। আর সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও অনুমোদিতভাবে কেউ করতে পারবে না।
বর্তমানে ট্যানারী প্রতিষ্ঠানের কারণে ওই এলাকায় পরিবেশ দূষন ছাড়াও জনস্বাস্থ্যের জন্য তা হুমকি সরূপ। এই জন্য ওই এলাকায় অনেকের বসবাসের অনুপোযোগী ছিল। এখন আর সেই চেহারা রাখতে চাচ্ছে না গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রণালয়। সেই জন্য তারাও চাইছে যাতে করে ওই এলাকার মতো একটি গুরুত্বপূর্ণ এলাকাকে সকল নাগরিক সুযোগ সুবিধা দিয়ে আবাসিক এলাকা করা যায়। যা অন্য এলাকার জন্য মডেল হবে। এই জন্য সংশ্লিস্ট সকলেরর সহযোগিতাও লাগবে। বদলে যাবে চির চেনা হাজারীবাগের চেহারা।
এদিকে সরকার সেখানে নতুন করে আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা করার কারণে টেনশনে রয়েছেন যে সব প্রতিষ্ঠান জমি কিনে নিয়েছিল তারা। তারা অনেকটা উদ্বিগ্ন। কারণ এখনও বুঝতে পারছেন না কি হবে? কিভাবে তারা সরকারের কাছ থেকে টাকা পাবেন। কারণ ওই এলাকার জমি তারা বন্ধক দিয়ে ঋণ নিয়েছেন। আবার যে পরিমাণ অর্থ ঋণ নিয়েছেন সরকার যদি এর চেয়ে জমির মূল্য কম দেয় সেই ক্ষেত্রেও তারা ক্ষতিগ্রস্ত হবে। সেখানে ৭০ বিভাগ জমি রয়েছে। আগে ওই সব প্লটগুলো দেয়া হয়েছিল ১০ কাঠা থেকে দুই বিঘা পর্যন্ত। কিন্তু পরবর্তীতে ওই প্লটগুলো আর সেইভাবে কাগজে কলমে থাকলেও অনেক জমিতে অনেক অংশীদার তৈরি হয়েছে। এই সব ব্যক্তিদের কাছ থেকে কিভাবে জমি নেওয়া হবে সেটাও সরকারকে চিন্তা করতে হবে।
সূত্র জানায়, ট্যানারী মালিকরা জায়গার মালিক থাকলে তারা ব্যাংকের টাকা ধীরে ধীরে পরিশোধ করতো। কিন্তু সরকার যদি সব জমি অধিগ্রহণ করে ও ওই এলাকায় স্থাপনা তৈরি করে সেই ক্ষেত্রে সরকার কেমন করে জমি অধিদগ্রহণ করবে ও ব্যাংকের ঋন পরিশোধের বিষয়টি কেমন করে করা হবে এনিয়ে মালিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তারা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নিবে না।
























































