বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাকড়সা কত খায় ?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন, সারা বিশ্বে মাকড়সাগুলো কী পরিমাণ খাদ্য গ্রহণ করে সেই হিসেব তারা বের করেছেন।

বাজল্ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরা বলছেন, মাকড়সারা প্রতি বছর ৪০০ থেকে ৮০০ মিলিয়ন টন খাবার খায়। এর বেশিরভাগটাই পোকামাকড়। প্রতি বছর মানুষও প্রায় একই পরিমাণ মাংস খেয়ে থাকে। মার্টিন নিফলার চার দশক ধরে গবেষণা চালিয়ে এই তথ্য জোগাড় করেছেন।

বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণার মধ্য দিয়ে প্রাণীজগতের ফুড চেইন বা খাদ্য-শৃঙ্খলে এবং পোকা-মাকড় নিধনে মাকড়সার গুরুত্ব সম্পর্কে মানুষ আরো সচেতন হবে। সূত্র: বিবিসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি