মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


শুভাশিষের বলে শ্রীলঙ্কা চতুর্থ উইকেট হারাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শততম টেস্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শুরু থেকেই টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভীষণ চাপে আছে বড় ব্যবধানে প্রথম টেস্ট জয়ী স্বাগতিক শ্রীলঙ্কা। দলীয় ৭০ রানে পতন ঘটেছে তাদের চতুর্থ উইকেটের। পেসার শুভাশিস রায়ের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন অ্যাশলে গুণারত্নে (১৩)। লাঞ্চের আগে টসে জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের রান ৪ উইকেটে ৭০।

এর আগে লঙ্কান দুর্গে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার বলে করুণারত্নের ব্যাটের কানায় লেগে গালিতে উড়ে যায় বল। গালিতে দারুণ ক্যাচ নেন মিরাজ। আউট হওয়ার আগে তিনি ৩২ বলে ৭ রান করেন। এরপর পরপর দুই ওভারে জোড়া আঘাত হানেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি-বলে বিভ্রান্ত হয়ে স্টাম্পিংয়ের শিকার হলেন প্রথম টেস্টের ১৯৪ রান করা কুশল মেন্ডিস।

পরের ওভারে এসে আবারও শিকার ধরলেন তিনি। এবার সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার উপল থারাঙ্গা (১১)। ২৪ রানে দ্বিতীয় এবং ৩৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। এর আগে অবশ্য একবার রিভিউ নিয়ে বেঁচে যান থারাঙ্গা। মুস্তাফিজের বলটি চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে। স্টাম্পের চেয়ে উঁচুও ছিল বল। মুস্তাফিজের আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার এস রবি। রিভিউ নিয়ে সফল হন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি