শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সীমার উঠান বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মনোহরগঞ্জ সমিতি ও কান্দির পাড় ফল দোকানদারদের আয়োজনে বাংলাদেশ আ’লীগের  প্রার্থী আন্জুম সুলতানা সীমার পক্ষে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা (দ) জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এড. মোঃ আবু তাহের। প্রধান অতিথি হিসেবে ছিলেন নৌকার প্রার্থী আন্জুম সুলতানা সীমা। এ সময় প্রধান অতিথি বলেন নৌকা শুধু আমার প্রতীক নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, বাংলাদেশ আ’লীগের প্রতীক, আপনার আমার সকলের প্রতীক, মুক্তিযোদ্ধের প্রতীক। তাই নৌকা বিজয় মানে শেখ হাসিনা বিজয়, আপনাদের বিজয়। যেকোন মূল্যে নেত্রীর সম্মান রক্ষা করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন লাখসাম পৌরসভার মেয়র আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য আঃ কাইয়ুম খান, জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার, মনোহরগঞ্জ সমিতির সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক আঃ খালেক, মনোহরগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, এড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভার সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা যুবলীগ নেতা মোঃ মোস্তফা কামাল মোস্তাফিজ। পরে কান্দিরপাড় ফল দোকানদাররা আন্জুম সুলতানা সীমা কে ফুলের নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি