বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষত-বিক্ষত হয়ে গেছে আত্মঘাতীর দেহ : র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

রাজধানীর আশকোনায় র‌্যাবের প্রস্তাবিত সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ব্যক্তির দেহ সম্পূর্ণ ক্ষত-বিক্ষত হয়ে গেছে বলে জানিয়েছেন বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

শুক্রবার বোমা হামলার পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পরে অজ্ঞাত পরিচয়ের ওই আত্মঘাতীর ছিন্ন-ভিন্ন শরীরের ছবিও প্রকাশ করা হয়।

র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান বলেন, শুক্রবার দুপুরে হজ ক্যাম্প সংলগ্ন নির্মাণাধীন র‌্যাবের সদর দফতরের দেয়াল টপকে প্রবেশ করে এক অজ্ঞাত পরিচয়ের যুবক। এ সময় তাকে কয়েকজন র‌্যাব সদস্য চ্যালেঞ্জ করেন। তখন পালিয়ে যেতে চাইলে হঠাৎ বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

‘এতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। তার হাতসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। আর এ ঘটনায়  দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, র‌্যাবের প্রস্তাবিত সদর দফতর এলাকাটির চারপাশে সীমানা প্রাচীর রয়েছে। প্রধান প্রবেশপথ একটি। অজ্ঞাত পরিচয়ের ওই যুবক প্রবেশে করেছে হজ ক্যাম্পের ডানপাশের সীমানা প্রাচীার দিয়ে, যা লোহার গ্রিল ও দেয়াল দিয়ে ঘেরা।

‘প্রস্তাবিত সদর দফতরে একটি ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে যারা কাজ করেন তারা এবং র‌্যাবের প্রশাসনিক শাখার কিছু কর্মকর্তা অস্থায়ী ক্যাম্পে থাকেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি