পূর্বাশা ডেস্ক:
রাজধানীর বিমানবন্দরের হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বোমাটি বহন করে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। হামলার উদ্দেশ্যে বোমা বহনকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন, এ সময় বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।























































