রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » কলকাতার ‘বিসর্জন’ ট্রেলারে বিএনপি-জামায়াত-হেফাজত সম্পর্কে সতর্কতা!


কলকাতার ‘বিসর্জন’ ট্রেলারে বিএনপি-জামায়াত-হেফাজত সম্পর্কে সতর্কতা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কলকাতার ‘বিসর্জন’ চলচ্চিত্রটি বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রে থাকার অন্যতম কারণ ছবিটিতে অভিনেত্রী জয়া আহসান অভিনয় করেছেন।

কিন্তু ছবিটির ট্রেলারের শুরুতেই যখন বলা হয়, ‘নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াত ও হেফাজত কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান…’তখন ছবিটিকে ঘিরে এদেশের মানুষের আগ্রহ আরেকটু বেড়ে যায়।

কলকাতার কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। এ খবর তো সবারই জানা। অনলাইনে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার। এতে শুরুতেই সংবাদভাষ্য শোনা যায় এই সতর্ক বাণী।

ছবিটির গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ও ভারত। এতে সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। ‘বিসর্জন’-এ পূর্ব পাকিস্তানের বিধবা নারী পদ্ম চরিত্রে আছেন জয়া, অন্যদিকে ভারতীয় প্রেমিকরূপে পাওয়া যাবে আবীরকে।

আগামি পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মুক্তি পাবে ‘বিসর্জন’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি