মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জেনে নিন নিমের ১০ গুনাগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিম পাতা শব্দটির সাথে প্রায় সবাই পরিচিত। বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় নিম পাতা। এ ছাড়া নিমের রয়েছে আরো অনেক স্বাস্থ্যকর গুণ। বিশেষ করে গ্রাম-এলাকায় নিম গাছ বেশি দেখা যায়। বাড়িতে থাকা একটি নিমগাছ একজন ডাক্তারের চেয়ে ও বেশি কাজ করে। চলুন তাহলে জেনে নেই নিমের গুনাগুন :

১। ব্রণ দূর করতে

নিমপাতা বেটে পেষ্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালাপোড়া ভাবও দূর হবে। এটা ব্রণ দূর করার একটি কার্যকর পদ্ধতি।

২। খুশকি দূর করতে

নিম খুশকি নিরাময়ে খুব উপকারি। নিমের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা খুশকি রোধে সহায়তা করে। গোসলের পানির মধ্যে কিছু নিমপাতা মিশিয়ে মাথায় ঢালুন তারপর পার্থ্যক বুঝুন।

৩। ম্যালেরিয়া দূর করতে

ম্যালেরিয়ার জন্য নিম অনেক উপকারি। নিম পাতার নির্যাস ব্যবহারে ম্যালেরিয়া ভাল হয়। পানি বা এলকোহল মিশ্রিত নিম পাতার নির্যাস ব্যবহারে একই ধরনের ফল পাওয়া যায়।

৪। চুলকানি দূর করে

নিমপাতা বেটে যেখানে চুলকানি হচ্ছে সেখানে লাগাতে পারেন। এটা ত্বককে নিরাময় হতে সাহায্য করবে এবং ত্বকের ওপর মৃত চামড়া দূর করবে।

৫। ক্ষত নিরাময়ে

নিমপাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে রাখতে পারেন। এর অ্যান্টিমাক্রোবাইয়াল উপাদান ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করবে।

৬। ত্বককে স্বাস্থ্যকর রাখতে

নিমের তেল ত্বককে স্বাস্থ্যকর রাখতে ভালো কাজ করে। ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে নিমের তেল ব্যবহার করতে পারেন। নিমের তৈল ব্যবহার করুন আর নিজেই তফাৎ দেখুন।

৭। জন্ডিসের রোগ প্রতিকারে

২৫-৩০ ফোঁটা নিম পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৮। মানসিক চাপ ও অশান্তি দূর করতে

অল্প পরিমাণ নিম পাতার রস খেলে মানসিক চাপ ও মানসিক অশান্তি থেকে কিছুটা মুক্তি মেলে। যাদের বেশি মানসিক চাপ ও অশান্তি তাদের নিম পাতার রস নিয়মিত পান করতে পারেন।

৯। একজিমা রোধে

একজিমা অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময়ে নিম খুব কার্যকর। ত্বকের যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে সেখানে নিমপাতা বেটে লাগালে বেশ উপকার পাওয়া যায়।

১০। মাথাব্যথা কমাতে

মাথা ব্যথা একটি কমন রোগ। মাথা ব্যথা কমাতে চাইলে নিয়মিত নিম তৈল মাখতে হবে তবেই মাথা ধরা কমে যাবে।

নিমের গুনাগুন বলে শেষ করা যাবে না। এগুলো ছাড়াও নিমের তেল, সাবান, ট্যালকম পাউডার, শ্যাম্পু, লোশন, ক্রীম, টুথপেস্ট, পাতার ক্যাপসুল বেশ প্রচলিত পণ্য। নিমের এসব পণ্য ত্বককে মসৃণ করে ও ইনফেকশনের হাত থেকে দূরে রাখে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি