আপাতত আর কোন সিনেমায় অভিনয় করছেন না বড়পর্দার গুণী অভিনয়শিল্পী ডলি জহুর। ধর্ম-কর্মেই নিজেকে নিয়োজিত রাখছেন বেশিরভাগ সময়। সম্প্রতি এক সাক্ষাতকারে জানিয়েছেন, ২০১২ সালে হজ্জ করতে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এরপর আর বাণিজ্যিক চলচ্চিত্র কিংবা ভিন্নধারার চলচ্চিত্রে অভিনয় করবো না। সেই ধারাবাহিকতায় আমি চলছি।’
সঙ্গে আরও যোগ করলেন, ‘ফিল্মে আগে আমি যে চরিত্রগুলোতে অভিনয় করেছি সেগুলো দু-তিনটি বাদ দিলে সেই মাপের কোনো ভ্যারিয়েশন নেই। নাটকে তা-ও থাকে! আর ফিল্ম ইন্ডাস্ট্রিটাও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রির সবাই মিলে কাজ করলে মনে হয় না এমনটা হতো। আর আমারও এখন আর একই ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে না।’
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয়ে অভিনযয় শুরু করেন। এরপর মঞ্চে অভিনয় শুরু করেন। পরবর্তীতে টেলিভিশন নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সিনেমা ছাড়লেও তিনি এখনও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন।


























































