মোঃজামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি থেকে রোববার সকালে হাজেরা বেগম (৪৮) নামের এক ৫ সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ ঘরের পাশে টয়লেটে হাজেরা বেগমের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। লাশের নাগের রক্ত ,গলায় ও উরুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে ভিংলাবাড়ি গ্রামের শাহ আলমের স্ত্রী।
রোববার সকালে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সাইফুল আলম খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে, তবে রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা কিনা।
এদিকে নিহতে’র ভাই আঃজব্বার নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে এসে দেখেছি যে আমার বোন এভাবে পরে রয়েছে,আমার বোনের লাশ দেখে ধারনা করা হচ্ছে যে তাকে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

















































