পূর্বাশা ডেস্ক:
পারভীন সুলতানা দিতি। দেশের চলচ্চিত্র অঙ্গনের গুণী এই মানুষটি প্রয়াত হয়েছেন গতবছরের এই দিনটিতে। এ দিনটিতে তার পরিবার এবং ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ আলাদা আলাদাভাবে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে।
দিতির মেয়ে লামিয়া চৌধুরী জানান, আজ ভোরেই তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁতে চলে যাবেন। সঙ্গে যাবেন তার ছোট ভাই দীপ্ত চৌধুরী।
লামিয়া বলেন, ‘যেহেতু আম্মুকে গ্রামের বাড়িতেই কবর দেওয়া হয়েছে, তাই ভোর থেকেই এখানে সময় দিতে চাই। দোয়া দুরূদটা কবরের খুব কাছাকাছি থেকেই পড়তে চাই।
এছাড়া বাদ যোহর সোনারগাঁ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অসহায়, এতিম, গরিব, স্কুল থেকে আগত বাচ্চাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার আম্মুকে বেহেস্ত নসীব করেন।’
অনেকটা অসময়েই চলে যাওয়া দিতির আত্মার মাগফেরাত কামনা করে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।


























































