সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমার্জিং কাপের ফিরবেন মুমিনুল-নাসির


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: আগামী ২৭ মার্চ এশিয়ার আট দলকে নিয়ে বাংলাদেশে বসতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ইমার্জিং কাপের আসরকে সামনে রেখে জাতীয় দলের চারজন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইমার্জিং কাপে এশিয়ার টেস্ট খেলুড়ে চার দল- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান ছাড়াও অংশ নেবে আফগানিস্তান, মালয়েশিয়া, হংকং ও ভুটান। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই টুর্নামেন্টে টেস্ট খেলুড়ে দেশগুলো জাতীয় দল থেকে চারজন করে ক্রিকেটার খেলাতে পারবে।

ইমার্জিং এশিয়া কাপের জন্য জাতীয় দল থেকে নাসির হোসেন, মুমিনুল হক, আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিথুনকে বেছে নিয়েছে বিসিবি। সোমবার তথ্য জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিজেই।

পঞ্চাশ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে এশিয়ার টেস্ট খেলুড়ে চার টেস্ট দলগুলো ছাড়া অংশগ্রহণকারী বাকি চারটি দেশের জাতীয় দল অংশ নেবে। এশিয়ার আট দল নিয়ে আগামী ২৭ মার্চ থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ইমার্জিং কাপের লড়াই। আগামী ২৫ মার্চ থেকে বাংলাদেশে আসতে শুরু করবে অতিথি দলগুলো।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইমার্জিং কাপের ম্যাচগুলো। আগামী ৩ এপ্রিলের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের এবারের আসরের। তবে সেমি ফাইনালসহ গ্রুপপর্বের ম্যাচগুলো সকালে শুরু হলেও ফাইনাল ম্যাচটি হবে দিবা-রাত্রির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি