শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্তানদের রাগের মাথায় অভিশাপ দিলে তাদের ক্ষতি হবে কীনা?


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একজন জানতে চেয়েছেন, রাগের মাথায় বাবা সন্তানদের অভিশাপ দিলে সন্তানদের ক্ষতি হবে কীনা?

রাগের মাথায় বাবা মা ছেলে সন্তানকে অভিশাপ দিলে সন্তানদের ওপর তাদের অভিশাপ পতিত হবে। আমাদের দেশের অনেক বাবা মা-ই এ কাজগুলো করে। সন্তানদের উদ্দেশ্যে বাবা মা কষ্ট নিয়ে বলুক অথবা রাগ করে বলুক এ দু,টিই আল্লাহর কাছে সোজা পৌঁছে যায়। মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোন বাধা থাকে না । মেঘ মালা সপ্ত আকাশ বিদির্ণ করে আল্লাহর দরবারে পৌঁছে যায়। যদি কোন বাবা মা রাগ করেও বলেন, তুই আমাকে কষ্ট দিয়েছিস তুরও এসব ভোগ করতে হবে’। তাহলেও ছেলে সন্তানকে তা ভোগ করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি