শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবদুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামের মৃত তনু মিয়ার পুত্র। রোববার তাকে আদালতে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার কমল কৃষ্ণ ধর জানান, মাদক মামলায় ওয়ারেন্ট হওয়ার পর আবদুল মতিন(৩৬) দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি