শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ সজিব নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সজিব(২২) কুষ্টিয়া সদর উপজেলার মোখতার হোসেনের পুত্র। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় নতুন সড়কে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার কমল কৃষ্ণ ধর জানান, চট্টগ্রামমুখী দাঁড়ানো কভার্ডভ্যানকে (মুন্সিগঞ্জ-ট-০২-০০৪১) পিছন থেকে চট্টগ্রামমুখী আরেকটি কভার্ডভ্যান(কুষ্টিয়া-ট-১১-১৪৯০) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ধাক্কা দেয়া কভার্ডভ্যানের হেলপার সজিব নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি