মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়া- দেবিদ্বার যোগাযোগ সড়কটি মরন ফাদে পরিণত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার দুই উপজেলার সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম দুলালপুর থেকে কালিকাপুর সড়কটির কালবার্ট ভেঙ্গে এবং পিচ ও ইটের খোয়া উঠে ছোট বড় গর্ত হয়ে মানুষের মরণ ফাদে পরিনত হয়েছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষের চলাচল এক প্রকার বন্ধ হয়ে রয়েছে। মাঝে মধ্যে ঝুকি নিয়ে দু’একটি সিএনজি চলাচল করে থাকলেও যাত্রীদের ভাড়া গুনতে হয় দ্বিগুন। একটু বৃষ্টি হলেই ঐ সড়ক দিয়ে সি এন জি, রিক্সা, অটো রিক্সাসহ সকল প্রকার যানবাহন চলাচল থাকে বন্ধ। এমনি মানুষ পায়ে হেটে চলাচল করতেও ঝুকি মনে করে। এর মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রাম থেকে দেবিদ্বার উপজেলা ফাতিহাবাদ ইউনিয়নের সুলতানপুর বাজার পর্যন্ত সড়কটির অবস্থা মানুষের প্রাণ নাশের এক প্রকার হুমকী হয়ে রয়েছে।
সরজমিনে ঘুরে দেখাযায়, দেবিদ্বার উপজেলা সদর, ময়নামতি ক্যান্টেরমেন্ট, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা থেকে দেবিদ্বার উপজেলার সুলতানপুর বাজার হয়ে কালিকাপুররে এই সড়কটি দীর্ঘদিন যাবত এভাবেই বেহাল অবস্থায় রয়েছে। নজরে আসছেনা জনপ্রতিনিধি, প্রশাসন সহ কারোরি। এই ব্যপারে এলাকাবাসী জানায়, এই সড়ক দিয়ে দৈনিক ছোট বড় যানবাহন সহ কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। বেশ কয়েকদিন যাবৎ বিষ্টি হওয়াতে এই সড়কটির ছোট বড় গর্ত গুলোতে পানি জমে কাদা ও পিচলিল হয়ে আছে। যার কারনে দৈনিক মানুষকে বিভিন্ন দূর্ঘটনার সুমক্ষিণ হতে হচ্ছে। কয়েক বছর যাবৎ এই সড়কের কোন উন্নয়ন ও সংস্কার করা হয়নি। এবাভেই দু’ উপজেলার ৫০/৬০ টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। এছাড়াও দক্ষিণ ফাতিহাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই সড়কের একটি কালবার্ট রয়েছে যা কিছুদিন পূর্বে ভেঙ্গে গিয়ে বর্তমানে সকল প্রকার যানবাহন ও মানুষ চলাচল বন্ধ রয়েছে। সাধারন মানুষের প্রাণের দাবী অচিরেই এই সড়ক ও কালবার্ট সংস্কার করে চলাচলে উপযোগী করে তোলা হউক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি