বেলাল হোসাইন:
কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ১-৭ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিক্ষা নিয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে(২১ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ইন্সপেক্টর আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, স্যানেটারি ইনস্পেক্টর হাবিবুর রহমান, ব্র্যাক ম্যানেজার দেওয়ান ফজলুর রহমান, টিএলসিএ রফিকুল ইসলাম ভূঁইয়াসহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য র্কর্মীবৃন্দ।

















































