
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে এখন কুমিল্লা ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক ছাড়াও প্রচারণাতেও অংশ নিচ্ছেন তারা।
যদিও ভোটররা বলছেন, কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় নয়, তারা মেয়র বেছে নেবেন নিজ বিবেচনাতেই। এদিকে সিটি নির্বাচন সামনে থাকলেও দুই দলে কেন্দ্রীয় নেতারা বলছেন এই সুযোগে ২০১৯ সালের নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে চান তারা।
কুমিল্লা সিটিতে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩শ ৮৪ জন। নির্বাচনের আগ মুহূর্তে এসে এসব ভোটারদের কাছে ছুটছেন মেয়র প্রার্থীরা। পাশাপাশি দল থেকে মনোনিত প্রার্থীদের জেতাতে এই প্রচারণায় যোগ দিয়েছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি’র কেন্দ্রীয় নেতারাও।
আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কুমিল্লায় অবস্থান করে একের পর এক বৈঠক করছেন দলের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে। কেন্দ্র ভিত্তিক আলাদা কমিটি করে প্রচরণার জন্য দিচ্ছেন নানান দিক নির্দেশনা। একই ভাবে বিএনপির কেন্দ্রীয় নেতারাও ব্যস্ত দলের কর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামাতে।
এদিকে কুমিল্লায় কেন্দ্রীয় নেতাদের প্রচারণাকে স্বাগত জানলেও সাধারণ ভোটাররা বলছেন, নিজ বিবেচনাতেই তারা বেছে নেবেন পরবর্তী মেয়র।

















































