রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ



পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। খ্যাতি বেড়েছে অনুষ্ঠানের অভিনয়শিল্পীদেরও। কেউ কারও চেয়ে কম যান না অভিনয়-দক্ষতায়। কিন্তু মনে হচ্ছে, কপিল বাকি সবার দক্ষতাকে খাটো করে দেখছেন। আরেক কমেডিয়ান সুনীল গ্রোভারের টুইট বার্তায় এমনটাই প্রকাশ পেয়েছে।

দ্বিতীয়বারের মতো দ্বন্দ্বে জড়িয়েছেন কপিল আর সুনীল। এর আগে কপিলের অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিজের অনুষ্ঠান ‘ম্যাড ইন ইন্ডিয়া’ চালু করেছিলেন। খুব একটা সাড়া না পেয়ে সুনীল আবার ফিরে এসেছিলেন কপিলের সঙ্গে। তখন তাঁদের মধ্যে কী হয়েছিল, জানা না গেলেও এবারের দ্বন্দ্বের কারণ জেনে গেছে সবাই। কয়েক দিন আগে অস্ট্রেলিয়া থেকে ভারতে পুরো দল নিয়ে ফেরার সময় বিমানে মাতাল অবস্থায় কপিল বাজে আচরণ করেন সুনীলের সঙ্গে। এমনকি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। পরে কপিল টুইট বার্তার মাধ্যমে সুনীলের কাছে ক্ষমা চাইলেও সুনীল এর জবাব দেন। তিনি কপিলকে পরামর্শ দিয়ে লিখেছেন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে। তিনি লিখেছেন, ‘কেউ যদি আপনাকে শুধরে দেয়, তাহলে তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না।’ সুনীল আরও লিখেছেন, ‘আপনি আপনার কাজের ক্ষেত্রে সবচেয়ে সেরা হতে পারেন। কিন্তু ঈশ্বরের মতো আচরণ করবেন না।’ এবারের দ্বন্দ্ব এই পূর্বাভাসই দিচ্ছে যে হয়তো আবারও সুনীল ছাড়তে পারেন কপিলের অনুষ্ঠান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি