সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে কারণে মেয়ের ছবি পোস্ট করেন না রানি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:সর্বশেষ ২০১৪ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল রানি মুখার্জীকে৷ তারপরই সরে গিয়েছিলেন লাইমলাইট ছেড়ে৷ নিভৃতে বিয়ে সেরেছিলেন প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে৷ মেয়ে আদিরার জন্মের পরও মিডিয়া থেকে দূরেই থেকেছেন৷ শুধু অনুরাগীদের জন্য একটি ছবি আপলোড করেছিলেন মাত্র৷ কিন্তু জন্মদিনে নিজের অনুরাগীদের নিরাশ করলেন না রানি মুখার্জী৷ যশরাজ ফিল্মসের সৌজন্যেই ফেসবুক লাইভে ফাঁস করলেন নিজের এই স্বেচ্ছা অবসরের সিদ্ধান্তের কারণ৷
কেন নিজের ও মেয়ে আদিরার ছবি প্রকাশ্যে পোস্ট করেন না? এই প্রশ্নের উত্তরে রানি জানান, তাঁর স্বামী আদিত্য চোপড়া ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে ভালবাসেন৷ সেই কারণেই তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়ে প্রচারের আলো থেকে নিজেকে ও মেয়ে আদিরাকে দূরে রেখেছেন রানি৷
তবে হামেশা তাঁর অনুরাগীদের না বলতে ভাল লাগে না৷ তাই অনুরাগীদের কথা ভেবেই ফের পর্দায় ফিরছেন ‘মরদানি’৷ যশরাজ ফিল্মস-এর ব্যানারেই ফিরছেন অভিনেত্রী৷ ছবির নাম ‘হিচকি’৷ এপ্রিল থেকেই শুরু হওয়ার কথা ছবির শুটিং৷ নিজের কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী৷ আদিরার জন্মের পর নতুন জীবন বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি