
পূর্বাশা ডেস্ক:
পুরনো নামেই ফিরল সাংবিধানিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ (ইসি)। চার বছর আগে সদ্য বিদায়ী কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন কমিশন প্রতিষ্ঠানটির নাম বদলে রেখেছিলেন ‘নির্বাচন কমিশন বাংলাদেশ’। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা কিছুদিন আগে এক অনুষ্ঠানে যার সমালোচনাও করেছিলেস। তিনি দাবি করেছিলেন যেন সাংবাধানিক এ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ রাখা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এখন থেকে আমরা ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ নামটাই ব্যবহার করব। আমাদের সব কাগজপত্রে এটাই লিখছি। নাম নিয়ে এখন কোনো ভিন্নমত নেই; নতুন কমিশনও নীতিগতভাবে এটা অনুমোদন করেছে।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন লেখা হলেও বিগত কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন ইসির সময়ে নির্বাচন কমিশনাররা একেক জন একেক নাম লিখেন। যা নিয়ে সমালোচনাও হয় বিভিন্ন মহলে।
ইসি সচিব জানান, সংবিধানেও বলা রয়েছে -বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে। দেশও একটি, নির্বাচন কমিশনও একটি। এ জন্য এর নাম ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ হবে।
বর্তমানেও গেজেট বিজ্ঞপ্তিসহ ইসি সচিবালয়ের বিভন্ন চিঠিতে কোনোটায় লেখা হচ্ছে ‘নির্বাচন কমিশন বাংলাদেশ’ আবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে কমিশনারদের পুষ্পমাল্য অর্পনের বিজ্ঞপ্তির চিঠিতে লেখা হয়েছে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ একি সময়ে ইসির চিঠিগুলোতে একাধিক নাম ব্যবহার করা হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচন কমিশনের নাম নিয়ে আমাদের কিছু ঝামেলা ছিল । কমিশন সচিবালয় এটি গুরুত্ব সহকারে দেখছে। এখন থেকে আগের নামে (বাংলাদেশ নির্বাচন কমিশন) সব কিছু লিখা হবে।
সাংবিধানিক এই প্রতিষ্ঠান স্বাধীনতার পর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন হিসেবে পরিচিত হলেও রকিব কমিশন দায়িত্ব নেয়ার এক বছর পর থেকে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ তার ভিজিটিং কার্ডে লিখেছিলেন- ‘ইলেকশন কমিশন ফর বাংলাদেশ’; নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক লিখেছিলেন- ‘নির্বাচন কমিশন’; নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ ও জাবেদ আলী লিখেছিলেন- ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’। আর সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের কার্ডে নামের পরেই চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশ লেখা হয়েছিল।
এছাড়াও ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রকাশিত নবম জাতীয় সংসদের পরিসংখ্যান প্রতিবেদনের প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে ‘নির্বাচন কমিশন, বাংলাদেশ’।
তবে কমিশনের ওয়েবসাইটে পরিচিতিতে বলা হয়েছে ‘বাংলাদশ নির্বাচন কমিশন’। সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের ভিজিটিং কার্ডেও তাই লেখা ছিল।
সংবিধানের ১১৮ অনুচ্ছেদে ‘বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে’ বলা রয়েছে। ইসির ওয়েবসাইটে বলা হয়েছে, ওই অনুচ্ছেদের আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
সে সময় সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপে ‘নাম বিভ্রাট’ নিয়ে বিষয়টি আলোচনায় আসলে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন ব্যাকরণগতভাবে নামটির শুদ্ধতা দাবি করে সাংবাদিকদের বলেছিলেন, এটা কোনো পরিবর্তন নয়, যেমন আছে তেমনি থাকছে। তবে ‘নির্বাচন কমিশন, বাংলাদেশ’ ব্যাকরণগতভাবে ‘সঠিক’ বলে তা ‘শুদ্ধ’ করা হয়েছে। পরিবর্তন























































