শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সবচেয়ে বেশি সালমান খান ট্যাক্স দিলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সালমান এখন অস্ট্রিয়ায়। ক্যাটরিনার সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং করছেন। তবে সেখানে উড়ে যাওয়ার আগে এ বছর সব থেকে বেশি অ্যাডভান্সড ট্যাক্স পে করলেন তিনি। আয়কর দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে ২০১৬-১৭ আর্থিক বছরে প্রায় ৪৪ কোটি টাকার কাছাকাছি অ্যাডভান্সড ট্যাক্স দিয়েছেন সালমান খান। অক্ষয় কুমার আর হৃতিক রোশনকে পিছনে ফেলে এই দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।

এর পরেই আছেন অক্ষয়। এরস রহকের পর এক হিট দিয়ে ২০১৬ সালে এই দিকে ২ নম্বরে ছিলেন অক্ষয় কুমার। প্রায় ২৯ কোটি টাকার কাছাকাছি ট্যাক্স দিয়েছিলেন তিনি।

হৃতিক রোশন দিয়েছিলেন ২৫ কোটি টাকার মতো। তিন নম্বরে ছিলেন হৃতিক।

গত বছরে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন কপিল শর্মা। ২৩ কোটি টাকা আগাম কর দিয়েছিলেন কপিল।

অনেকটাই পিছিয়ে রনবীর কপূর গত বছরে রনবীর দিয়েছিলেন ২২.৩ কোটি। সেই জায়গায় এ বছরে ১৬ কোটি টাকা দিয়েছেন তিনি।

‘দঙ্গল’ এর মতো হিট দিয়েও আমির খান আগাম কর দিয়েছেন ১৪ কোটি টাকা।
অভিনেত্রীদের মধ্যে হলিউডে এই বছরে ডেবিউ করেছেন দিপিকা। তিনি দিয়েছেন ১০ কোটি টাকা।

আলিয়া ভাট ৪.৩ কোটি এবং করিনা কপূর দিয়েছেন ৩.৯ কোটি টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি