
স্টাফ রিপোর্টার:
আদালতে ৬৪ ধারায় জবানবন্দি কুমিল্লার দাউদকান্দিতে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যার মূলহোতা মোঃ জাহিদ হাসান বাবু (১৯) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টায় কুমিল্লা ডিবি পুলিশের চৌকস অফিসার উপ-পরিদর্শক শাহ কামাল আকন্দ পিপিএম গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে আটক করেন। সে উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের আবুল কালামের পুত্র। আজ বৃহস্পতিবার তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নূরুল আফছার স্বীকারোক্তি মূলক জবাবন্দি ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক রেকর্ড করেন।
জবানবন্দিতে স্বীকার করে যে গত ১১মার্চ দিবাগত রাত ৩টার সময় আসামী মোঃ জাহিদ হাসান বাবু সহ তার সহযোগীদের নিয়ে পূর্ব-পরিকল্পিত ভাবে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের নিউ মার্কেটের উত্তর সাইডের নীচ তলার কলাপসেবল গেইটের তালা খুলে মার্কেটে প্রবেশ করে। মার্কেটের দারোয়ান নিহত শফিকুল ইসলামকে ডেকে মার্কেটের নীচতলা ও ২য় তলার মাঝামাঝি সিড়িতে নিয়ে তার নাকে, মুখে এবং উভয় হাত শরীরের সাথে কষ্টেপ দ্বারা পেচিয়ে ফেলে রিভা টেলিকম মোবাইল দোকানের সামনে যায়। তখন হাতুরী, বাটাল দিয়ে রিভা টেলিকম দোকানের সাটার কেটে ভিতরের তাক হতে কভার সহ ইনটেক ৩০/৩৫টি মোবাইল সেট এবং ক্যাশ বাক্স হতে নগদ ৬০হাজার সহযোগিদের হাতে দেন। পরে দোকানের ভিতরে বিভিন্ন স্থানে বিভিন্ন লেখা লিখে সে বাহির হয়। তখন তার সহযোগীরা তাকে চোরাইকৃত মোবাইল ফোন হতে ০২টি মোবাইল দেয়। যাওয়ার সময় দারোয়ান শফিকুল ইসলাম এর শরীরের কাপড়-চোপড় প্যাচাইয়া আগুন ধরিয়ে দিলে ঘটনাস্থলেই শফিকুল মারা যায়।
উল্লেখ্য যে গত ১১মার্চ গৌরীপুর বাজারের নিউ মার্কেটের নৈশ প্রহরী গৌরীপুর ইউনিয়নের হুগুলিয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৪৭) কে মুখে পলিথিন পেপার দিয়ে শ্বাসরোধের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে । এ ঘটনায় নিহতে স্ত্রী জোৎস্না বেগম বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন। পরে মার্কেটের রিভা টেলিকম মোবাইল দোকান হতে মোবাইল ফোন চুরির ঘটনায় মামলা রুজু হয়। এ ঘটনায় মিডিয়া সহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে মামলাটি ডিবিতে হস্থান্তর করা হয়।
জেলা ডিবি পুলিশের এসআই মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম জানান, মামলার তদন্তভার গ্রহন পূর্বক চোরাইকৃত মোবাইল ফোনের কললিস্টের সূত্র মোতাবেক ঘটনার মূল হোতা মোঃ জাহিদ হাসান বাবু কে গৌরীপুর সিএনজি ষ্ট্যান্ড হইতে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে ঘটনাস্থলে যাই । তার কাছ থেকে চোরাইকৃত দু’টি মোবাইল ফোন সহ হত্যা এবং চুরির ঘটনায় ব্যবহৃত হাতুরী, বাটাল উদ্ধার করা হয়।

















































