বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পার্বতীপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে পপি রানী (১১) নামে ৩য় শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে হাবড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

আজ শনিবার দুপুরে (২৫ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঠানপাড়ায় এঘটনা ঘটে। নিহত পপি ওই গ্রামের দিনমজুর দীনেশ চন্দ্রের মেয়ে। এব্যাপারে শনিবার বিকেলে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার (কর্তব্যরত কর্মকর্তা) সহকারী উপ-পরিদর্শক সঞ্জিব কুমার বর্মণ বলেন, সকালে কাজের সন্ধানে নিহতের বাবা ও মা মাঠে যায়। দুপুরে বাড়ীতে ফিরে ঘরের বারান্দায় মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। নিহতের বাবা-মা মেয়ের মৃত্যুর কারন সর্ম্পকে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। স্থানীয় ইউপি সদস্য নীরেন্দ্র নাথ রায় জানান, আপাতত ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও কখন কি ভাবে এঘটনা ঘটেছে, কেউ বলতে পারে নাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি