
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এখন নিজ নিজ প্রার্থীদের পক্ষে শেষ মুহুর্তের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার নগরীর টাউন হল মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগ বিশাল শো-ডাউনের মাধ্যমে নির্বাচনী আলোচনা সভা করে দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধূরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। পরে সীমার পক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, রাজশাহী সিটির সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামন লিটন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অপু উকিল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানাসহ দলীয় নেতারা নগরীর তেলীকোনা, ঢুলীপাড়া, ধনাইতরী ও চৌয়ারা বাজার এলাকায় গণসংযোগ করেছেন।
বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর ঝাউতলা খৃষ্টানপাড়া, তালপুকুরপাড়, কালিয়াজুরী, রেইসকোর্স এলাকায় ভোটার দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন । তার পক্ষে আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, শামসুজ্জামন দুদু, শওকত মাহমুদ, এড. নিতাই রায় চৌধুরী, জয়নুল আবদীন ফারুক, সঞ্জিব চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এড. বোরহান উদ্দিন, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কর্ণেল (অব:) আনোয়ারুল আজিম, শিরিন সুলতানা, হাবিবুল ইসলাম হাবিব, এড. সানাউল্লাহ মিয়া, অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য একরামুল হক বিপ্লব, সালাউদ্দিন ভূইয়া শিশির, এড. সিমকী ইমাম, এড. মহসিন মিয়া, বিলকিস ইসলাম, লায়লা বেগম, নূরজাহান মাহবুব, লিটা বশির, রাসেদা আক্তার ওযাহিদা, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের ঢাকা মহানগর (উত্তর) সভাপতি মিজানুর রহমান রাজ কুমিল্লা মহানগীরর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরন করেন। ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ রেইসকোর্স, আদালত, ৪৪৪৪৫৫৫৫কালিয়াজুরী, ছোটরা, মুন্সেফ কোয়াটার, মুরাদপুর, ভুইয়া পুকুরপাড় এলাকায় গণসংযোগ করেছেন।

















































