শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রযোজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ শিল্পার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭


বিনোদন ডেস্ক:

ভারতীয় ছোটপর্দার কমেডি ডেইলি সোপ ‘ভাবি ঘার পার হ্যায়’। এই সিরিয়ালটির অভিনেত্রী শিল্পা সিন্ধে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছেন। শুধু এখানেই থেমে থাকেননি। প্রযোজক সঞ্জয় কোহলি বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে দায়ের করেছেন মামলাও।

‘ভাবি ঘার পার হ্যায়’ সিরিয়ালটিতে ‘আঙুরী’ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী জানান, সিরিয়ালটির প্রযোজক সঞ্জয় কোহলি প্রায় সময় তাকে জোর পূর্বক আলিঙ্গন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত বুলানোর চেষ্টা করতো।

আরও জানান, এমন ঘটনা একদিন মেকাপম্যান পিংকু পাতয়া দেখে ফেললে তাকে বহিস্কার করা হয় টিম থেকে। এবং অন্য এক অভিনেত্রী আপত্তি করার ফলে তাকেও সিরিয়াল থেকে বাদ দিয়ে দেয়া হয় পারিশ্রমিক না দিয়ে।

শিল্পা মামলার বিবরণীতে পাওনা টাকা আদায় ও যৌন নিপীড়নের ঘটনার সঠিক বিচার চেয়েছেন সঞ্জয় কোহলির বিরুদ্ধে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি