শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অ্যাশেরও সম্পর্ক ভাঙল করণের সঙ্গে ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কাজল, কঙ্গনার পর এবার ঐশ্বরিয়া। করণ জোহরের সঙ্গে সম্পর্ক কি তবে এবার ভাঙল অ্যাশেরও? সম্প্রতি ঐশ্বরিয়ার পিতৃবিয়োগ হয়েছে। আর একবারও তার পাশে দেখা গেল না করণ জোহরকে। এই নিয়েই গুঞ্জন বলিউডে।

ঐশ্বরিয়ার পিতৃবিয়োগ হয়েছে কয়েকদিন আগেই। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৃষ্ণরাজ রাই। অবস্থার অবনতি দেখে হোলির অনুষ্ঠান থেকে দূরে ছিল বচ্চন পরিবার। তারমধ্যেই মৃত্যু হয় তার। অন্যান্য সময়ের মত এবারও সলিডারিটি দেখা যায় বলিউডের। একেএকে এসে হাজির হন শাহরুখ খান থেকে পরিবার ঘনিষ্ঠ সব সেলেবরাই। দেখা গেল না দুজনকে। এক-সালমান খান, আর দুই-করণ জোহর।

প্রথমজনের ক্ষেত্রে কারণও কেউ জানতে চান না, কিন্তু দ্বিতীয় জনের ক্ষেত্রে সবাই চোখ কপালে তুলছেন। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে তার হাত ধরেই বলিউডে ফিরলেন ঐশ্বরিয়া। অবশ্য ছবির চরিত্র নিয়ে খুবই বিতর্ক হয়েছিল। শোনা গিয়েছিল যে, বচ্চন পরিবারের অন্দরেও নাকি অশান্তির মূল কারণ ছিলেন বন্ধু করণ জোহরই। তারই জের চলছে নাকি! কিন্তু করণের যা স্বভাব তাতে এটা বিশ্বাস করা মুশকিল যে বিপদের সময়ে তিনি বন্ধুর পাশে থাকেন না। এক্ষেত্রে সেরকমটাই ঘটল। বন্ধুর দুঃসময়ে পাশে থাকলেন না করণ। কারণ হিসাবে অবশ্য জানিয়েছেন, তার দুই সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত ছিলেন তিনি। জন্মানোর পর থেকেই করণের দুই সন্তান যশ ও রুহি এনআইসিইউ-তে ছিল। তাদের বাড়ি নিয়ে এসেছেন করণ আর সেই জন্যই তার অ্যাশের কাছে যাওয়া হয়ে ওঠেনি। সূত্রের খবর অবশ্য অন্য, দুজনের বন্ধুত্বে নাকি চিড় ধরেছে আগেই।

পূর্বাশানিউজ/২৬-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি