শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজিবি কর্তৃক ভারতীয় শাড়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

অদ্য ২৫ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক ১ ঘটিকায় সেক্টর কমান্ডার, কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গোয়েন্দা সূত্র অনুযায়ী মেজর মোঃ নাহিদুজ্জামান, বিজিবিএম, পিবিজিএম কর্তৃক কুমিল্লাস্থ ফকিরহাট এলাকা হতে ০১ টি মিনি ট্রাকসহ ১০৩০ টি ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

আটককৃত মালামাল কুমিল্লা কাষ্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

পূর্বাশানিউজ/২৬-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি