মোঃ জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ইং যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার গৌরবে বর্ণিল লাল- সবুজের রঙ্গীন সাজে সজ্জ্বিত দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে রোববার সকাল থেকেই স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা চত্ত্বর ও শহীদদের গণকবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৪ (দেবিদ্বার)’র মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা ও দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্নসাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, এড. নিজাম উদ্দিন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামছুন্নাহার, সহকারি পুলিশ সুপার (শিক্ষানিবস) মোঃ সাইফুল ইসলাম,দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ ওসি মো: মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সামাদ, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু , ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, গুনাইঘর (দ:) ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান খন্দকার এম এ সালাম, সুবিল ইউপি চেয়ারম্যান আবু তাহের, ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির সদস্য মো: সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শামীম, উপজেলা সভাপতি ইকবাল হোসেন রুবেলসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এদিকে প্রধান অতিথি রাজী মোহাম্মদ ফখরুল. মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সামাদ, পতাকা উত্তোলন শেষে প্যারেড কমান্ডার দেবিদ্বার থানার উপ পরিদর্শক মোরশেদুল আলম নেতৃত্বে মাঠ পরিদর্শন এবং বিভিন্ন স্কুল কলেজ ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে স্থানীয় বিশিষ্ট্যজন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্কুল কলেজ মাদরাসা ছাত্র/ছাত্রীদের মধ্যে রচনা, প্যারেড ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ।
পূর্বাশানিউজ/২৬-মার্চ,২০১৭/ফারজানা

















































