বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাঁচানো গেল না ধর্ষণের শিকার কিশোরীকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ধর্ষণের পর মারাত্মকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কিশোরী ফারজানা আক্তার (১৩)। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ভোরে তার মৃত্যু হয়। ধর্ষণের ঘটনায় পুলিশ লিটন মাতুব্বর নামে একজনকে গ্রেফতার করেছে। জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের আলমগীর ১০ জানুয়ারি একই এলাকার ফারজানাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে।
রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মাতব্বররা ঘটনা ধামাচাপা দিতে নানা ফন্দি আঁটেন। ফারজানারকে ভয়ভীতি দেখিয়ে সে সময় মামলা করতে দেননি। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসতে বাধ্য করে। বাড়ি আসার পর চিকিৎসার অভাবে ফারজানার অবস্থা খারাপ হতে থাকে। এক সপ্তাহ আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্বাশানিউজ/২৬-মার্চ,২০১৭/ফারজানা


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি