শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও কবিতা পাঠ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার গৌরীপুরের আল ফাতাহ ইসলামী একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে নয়টায় দাউদকান্দি সেতুবন্ধনের উদ্যোগে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেতুবন্ধনের আহ্বায়ক ডাঃ মোঃ মোজাম্মেল হক; প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি- কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান; বিশেষ অতিথি ছিলেন, আল ফাতাহ ইসলামী একাডেমির অধ্যক্ষ মোঃ শাহ আলম সরকার, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা আক্তার, সেতুবন্ধনের উপদেষ্টা শহিদ উল্লাহ সাদা, সাংবাদিক এমএ ছালাম সরকার, ডাঃ মোঃ শফিুকুল ইসলাম ও মাও. খালেদ কাউসার।
এসময় উপস্থিত ছিলেন, সেতুবন্ধনের সদস্য মোঃ মনির হোসেন, মোঃ কায়কোবাদ, শিল্পি আক্তার, সানজিদা জাহান তানিয়া, মোঃ রাজিব হোসেন, ফাহমিদা ভুঁইয়া, ঐশি আক্তার, ইমা আক্তার, মারিয়া সুলতানা, ইশরাত জাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় ছাত্রছাত্রীদের মাঝে দেশাত্মবোধক কবিতা পাঠ ও গানের এক ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী নুসরাত জাহান ইকরা, সায়মা সরকার, সাবিহা আক্তার, জুবায়ের আহমেদ ভুঁইয়া, আফসানা আক্তার, এনাফ আহমেদ, মাহমুদা ফেরদৌস, সাদিয়া আক্তার, মোঃ রাফি, শামীমা আক্তার প্রমুখ শিক্ষার্থীকে সেতুবন্ধনের পক্ষ হতে নৈতিকতা অর্জনের লক্ষ্যে মহামূল্যবান বই উপহার দেওয়া হয়।

পূর্বাশানিউজ/২৬-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি