
স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক ৭ ঘটিকায় মথুরাপুর বিওপি’র “শালুকিয়া” নামক স্থান হতে ১৫ বোতল হুইস্কি এবং ০৯ বোতল বিয়ার ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪ বোতল হুইস্কি, ০৯ বোতল বিয়ার, ২৪ কেজি গাঁজা এবং ১৯২ টি শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১১ লক্ষ একষট্টি হাজার টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
পূর্বাশানিউজ/২৭-মার্চ,২০১৭/ফারজানা

















































