
স্টাফ রিপোর্টার:
কুসিক নির্বাচনে বিশেষ ১০টি ওয়ার্ডের প্রতি নিবদ্ধ সবার চোখ। দুই দলের অভ্যন্তরীণ রাজনীতি, মহল্লাভিত্তিক প্রভাব, কাউন্সিলর প্রার্থী নিয়ে জোট নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ্ব, ভোটার সংখ্যাসহ নানা কারণে সবার দৃষ্টি কেন্দ্রীভূত করেছে এ ১০টি ওয়ার্ড। মূল শহরের ১৮টি ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পাওয়া কাউন্সিলর প্রার্থীরা সবাই স্থানীয় এমপি আ ক ম বাহারউদ্দিন বাহারের অনুসারী। এসব ওয়ার্ডের কয়েকটিতে লড়ছেন আওয়ামী লীগের বিকল্প প্রার্থী। মেয়র পদের নির্বাচন নিয়ে গুঞ্জন রয়েছে নৌকার প্রার্থী সীমার পক্ষে মাঠে নামেননি এমপি বাহার। ধানের শীষের প্রার্থী সাক্কুর পক্ষে অনেকটাই সরব অবস্থান তার অনুসারীদের। সরেজমিন ঘুরে দেখা গেছে, ওয়ার্ড কাউন্সিলরের অনুসারীরা অবস্থান বুঝে সমর্থন দিচ্ছেন মেয়র পদে। যেখানে বিএনপির সমর্থন বেশি সেখানে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর লোকজনের মুখে শোনা যাচ্ছে ধানের শীষের কথা। বিপরীতে যেখানে আওয়ামী লীগের অবস্থান সুসংহত সেখানে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর লোকজন বলছেন নৌকার কথা। কাউন্সিলর প্রার্থীরা এগোচ্ছেন সমঝোতার পথ ধরে ব্যক্তিগত স্বার্থের অনুকূলে। অন্যদিকে কুসিকে কাউন্সিলর পদে লড়ছেন কয়েকজন জামায়াত প্রার্থী। বিগত নির্বাচনে বিজয়ী এসব প্রার্থীর সমর্থন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কয়েকটি ওয়ার্ডে ছাড় দিলেও বাকিগুলোতে রয়েছে বিএনপির প্রার্থী। সদর দক্ষিণের ৯ ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন পরিকল্পনামন্ত্রীর অনুসারীরা। তার প্রভাব ও বিএনপির স্থানীয় নেতাদের কোন্দলের কারণে জটিলতা তৈরি হয়েছে সেসব ওয়ার্ডে। কুসিকের অন্তত ২৫জন কাউন্সিলর প্রার্থী, নানা শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে আলাপে উঠে এসেছে এমন চিত্র। তারা বলছেন, কাউন্সিলর ভোটের এ মেরুকরণে পাল্টে যেতে পারে মেয়র পদের ভোটের হিসাবে-নিকাশ। অভ্যন্তরীণ এ মেরুকরণের কারণে দুই মেয়র প্রার্থী ও তাদের দল ভুগছে টেনশনে। ব্যক্তিগত ও সমন্বিতভাবে তারা সমঝোতার চেষ্টাও চালাচ্ছেন সমানে।
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে ১১ নম্বর ওয়ার্ডের অবস্থান। ব্যবসা-বাণিজ্য কেন্দ্র্রিক এ ওয়ার্ডে দীর্ঘ ২৪ বছর ধরেই কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন বিএনপির আহমেদ শোয়েব সোহেল। এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে তিনি। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্র্থী হাবিবুর আল আমিন সাদী। যুবলীগ নেতা ও স্থানীয় এমপি বাহারউদ্দিন বাহারের ভাতিজা। এ ওয়ার্র্ডের ৭৫১৬ ভোটারের ৬০ ভাগই সংখ্যালঘু। সোহেল জলাবদ্ধতা নিরসন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দিলেও দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার সাদীর। আওয়ামী লীগ সমর্থিত প্রার্র্র্থী এমপির ভাতিজা হওয়ায় এ ওয়ার্র্ডে সুুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ বিএনপি সমর্থিত প্রার্থী সোহেল। উন্নয়ন বঞ্চিত মনে করেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ৭৯০১ ভোটারে এ ওয়ার্ডে জামায়াত সমর্র্থিত সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের বিরুদ্ধে লড়ছেন বিএনপি সমর্থিত নজরুল ইসলাম ও আওয়ামী লীগ সমর্র্থিত জাহাঙ্গীর আলম। দুুই পরিবারের মধ্যেই কেন্দ্র্রীভূত এ ওয়ার্র্ডের প্রতিনিধি নির্র্বাচন। জামায়াত সমর্থিত প্রার্র্থীর চাচা হলেন আওয়ামী লীগের প্রার্র্থী। অন্যদিকে সাবেক কাউন্সিলরের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাতিজা হলেন বিএনপির প্রার্র্র্থী। প্রার্র্থীদের ঘরের এবং জোটের অভ্যন্তরীণ লড়াইয়ের কারণে এ ওয়ার্ডের ভোটারদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্র্র্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ৮২৯৫ জন ভোটারের এ ওয়ার্ডে প্রার্র্থী দেয়নি বিএনপি। জোটের প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক কমিশনার জামায়াতের একরাম হোসেন বাবু। অন্যদিকে তার বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের এমপি সমর্থিত এক প্রার্থী। বাবু জামায়াতের প্রার্থী হলেও তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ নেতা আফজাল খান পরিবারের। ফলে জোটের রাজনীতি করলেও মেয়র পদে নৌকার অনুকূলে কাজ করছেন তার অনুসারীরা। শহরের প্রাণকেন্দ্রে ১০নং ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্র্থী সাবেক কাউন্সিলর মনজুুর কাদের মনি পেয়েছেন বিএনপির সমর্থন। জলাবদ্ধতা নিরসনে ড্র্রেনেজ ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। তার বিরুদ্ধে লড়ছেন সাবেক কমিশনার আওয়ামী লীগের হেলালউদ্দিন আহমেদ। এ ওয়ার্ডের ৯৭৭৭ ভোটারের মধ্যে সংখ্যালঘুর সংখ্যা প্রায় ৪০০০। কুমিল্লার স্থানীয় নেতাদের অনেকেই এখানকার বাসিন্দা হওয়ায় ওয়ার্ডের ৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করছেন ন ভোটাররা। হেলালউদ্দিন আহমেদ সে আশঙ্কার কথা উড়িয়ে দিলেও গুরুত্বপূর্ণ মনে করছেন মনজুর কাদের।
সংরক্ষিত আসনের সাবেক কমিশনার কোহিনূর আক্তার কাকলী বিএনপির সমর্থনে এবার কমিশনার পদে লড়ছেন ৫নং নম্বর ওয়ার্ডে। কমিশনার পদে কুসিকের একমাত্র নারী প্রার্র্র্থী কাকলীর বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের একে সামাদ সাগর। ৭৯২২ জন ভোটারের এ ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ আবির আহমেদ। আওয়ামী লীগ সমর্র্থিত দু’জনের বিপরীতে বিএনপি সমর্র্থিত নারী প্রার্থীর লড়াই কৌতূহলী করে তুলেছে ভোটারদের।
জামায়াত-বিএনপির দ্বৈরথে মেয়র পদের ভোট নিয়ে বিভ্রান্ত কুসিকের ১নং নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ৬৫৭৬ জন ভোটারের এ ওয়ার্ডে কমিশনার পদে লড়াই জমে উঠেছে ত্রিমুখী। জামায়াত সমর্থিত বর্তমান কমিশনার কাজী গোলাম কিবরিয়া পড়েছেন ভোট ভাগাভাগির মুখে। আওয়ামী লীগের জিয়াউদ্দিন আহমেদ চৌধুরীর পাশাপাশি লড়ছেন বিএনপির দেলোয়ার হোসেন। বিএনপি-জামায়াতের দুইপ্রার্থীর কারণে বিভেদ বাড়ছে এ ওয়ার্ডের জোটের রাজনীতিতে। ভোটের হিসেবে কুসিকের সবচেয়ে জনবহুল ওয়ার্ড ৩ নম্বর। ১৪৮৮৬ জন ভোটারের এ ওয়ার্ডে বিএনপি এনামুল হক ভূঁইয়াকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেও লড়ছেন বিএনপির দুই নেতা আবু বকর সিদ্দিক ও স্বপন আলী। দুই মহল্লার প্রভাবে ভারসাম্য রাখতেই বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করেনি বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগেরও রয়েছে ৫ প্রার্থী। আটপ্রার্থীর নানামুখী তৎপরতার কারণে এ ওয়ার্ডে মেরুকরণ ঘটছে দুই মেয়র প্রার্থীর ভোটে। কুমিল্লা ইপিজেড শিল্প অঞ্চলের একাংশ, নতুন আবাসিক এলাকা, হাউজিংসহ মিলিয়ে কুসিকের ২১নং ওয়ার্ড। কুসিকের দ্বিতীয় সর্বাধিক ১১২১৬ জন ভোটারের এ ওয়ার্ডে বিএনপির প্রার্থী বর্তমান কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ঘনিষ্ঠ অনুসারী মনির উদ্দীন রমিজ। কাজী মাহবুবের প্রতিশ্রুতি টার্মিনাল নির্মাণ আর রমিজের প্রতিশ্রুতি এলাকার প্রতি পরিকল্পনামন্ত্রীর নেক নজর। সরকার দলের প্রভাব ও ভোটের সংখ্যাধিক্যের কারণে এ ওয়ার্ডের নির্বাচন নিয়ে চলছে নানামুখী তৎপরতা। পোস্টার ছেঁড়া, হুমকি-ধমকি ও ভয়-ভীতি ছড়ানো হচ্ছে সমানে।
কুসিকের অন্যতম জনসংখ্যাবহুল ওয়ার্ড ১৩। ১১০৫৪ জন ভোটারের এ ওয়ার্ডে বিএনপির প্রার্থী বর্তমান কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনের লড়ছেন আওয়ামী লীগের কাইয়ুম খান বাবুল। কুসিকের দরিদ্র ও অপরাধপ্রবণ এ ওয়ার্ডে উৎপাত রয়েছে ক্যাডার ও মাদক ব্যবসায়ীদের। এ ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলরের অনুসারীরা ছুটছেন নৌকা প্রতীকের মেয়রের পেছনে। ভোটের সংখ্যাধিক্যের কারণে এ ওয়ার্ডের দিকে চোখ রাখছেন দু’পক্ষই।
মাত্র ৪ হাজার ভোটারে ২৫ নম্বর ওয়ার্ডটির নির্বাচন পরিস্থিতি প্রভাব ফেলতে পারে সদর দক্ষিণের কয়েকটি ওয়ার্ডে। এখানে বিএনপির প্রার্থী খলিলুর রহমান মজুমদার হলেন দলটির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরীর অনুসারী। মনিরুল হক চৌধুরী ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ায় সদর দক্ষিণ বিএনপিতে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। স্থানীয় বিএনপির অন্য গ্রুপগুলো খলিল মজুমদারের পক্ষে সক্রিয় না হলে সদর দক্ষিণের ওয়ার্ডগুলোতে নিষ্ক্রিয় হয়ে পড়বে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা। যা মেয়র ভোটের ফলাফলেও ফেলবে নেতিবাচক প্রভাব। অন্যদিকে কুসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে সদর দক্ষিণে অংশে পড়েছে ৯টি ওয়ার্ড। এসব ওয়ার্ডের বাসিন্দারা ‘মহানগরীর বাসিন্দা’ পরিচয়ে বাস্তবে গ্রামবাসী। সেখানে বিএনপির জনসমর্থন বেশি থাকলেও উন্নয়নের স্বার্থে তারা পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের প্রতি দূর্বল। সেখানকার ৯টি ওয়ার্ডের বেশিরভাগই একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। সমন্বকের দায়িত্ব পালন করছেন পরিকল্পনামন্ত্রীর ছোটভাই উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিপরীতে সদর দক্ষিণে বিএনপির সাংগঠনিক পরিস্থিতি খুবই নাজুক। সাবেক দুই এমপি মনিরুল হক চৌধুরী ও গফুর ভূঁইয়ার পাশাপাশি ২০০৮ সালের নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী মোবাশ্বের ভূঁইয়ার রয়েছে আলাদা গ্রুপ। সবমিলিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন ভোটাররা। আর ভোটারদের আস্থা অর্জনে দুই মেয়র প্রার্থীই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
পূর্বাশানিউজ/২৭-মার্চ/ফারজানা

















































