স্টাফ রিপোর্টার:
২৭ মার্চ সোমবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ লেবারপার্টির নেতৃবৃন্দ। নিবার্চনী এলাকা মনোহরপুর, কুমিল্লা প্রেসক্লাব এলাকা, কান্দিরপাড়, বাদুরতলা, ভিক্টোরিয়া কলেজ রোডসহ আশেপাশের এলাকায় দলের পক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চান দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি মহসীন ভূইয়া, কুমিল্লা মহানগর সেক্রেটারি গোলাম মোর্তজা, সাংগঠনিক সম্পাদক হাজী গাজিউল হক, ছাত্রমিশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করীম, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান প্রমুখ।
পূর্বাশানিউজ/২৭-মার্চ,২০১৭/ফারজানা

















































