শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মাকে না পেয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাকে অনৈতিক প্রস্তাবে রাজি করতে না পেরে প্রতিবন্ধী মেয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে আলমগীর হোসেন আলম নামের এক নারীলোভী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক আলমকে ধরতে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্ত আলম উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মৃত তরব আলীর পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, ঝর্ণা বেগম দীর্ঘদিন ধরে এগার বছর বয়সী তার প্রতিবন্ধী মেয়ে শিশুকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন এবং ছুপুয়াস্থ আমির শার্টস ফ্যাক্টরীতে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। আর তার প্রতিবন্ধী মেয়ে মিয়াবাজারস্থ একটি কিন্ডার গার্টেনে নার্সারীতে পড়াশোনা করে। এরই মধ্যে নারীলোভী আলম বেশ কয়েকবার ঝর্ণা বেগমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষীপ্ত হয়ে গত মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে আলম তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিকেলে মেয়েকে নদীতে গোসল করাতে নিয়ে ঝর্ণা বেগম মেয়ের শরীরের বিভিন্নস্থানে আছড়ের চিহ্ন ও গোপনাঙ্গে রক্ত দেখতে পান। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায়- আলম তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শরীরে আঘাত দিয়েছে। বিষয়টি কাউকে বললে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়া হয়। স্থানীয়দের বিষয়টি জানিয়ে মেয়েকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার(২৫ মার্চ) চৌদ্দগ্রাম থানায় আলমের বিরুদ্ধে একটি মামলা করেন ঝর্ণা বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বছির উদ্দিন সোমবার জানান, ‘অভিযুক্ত আলমকে ধরতে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

পূর্বাশানিউজ/২৭-মার্চ/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি