শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুসিক নির্বাচনে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের বিধান মেনে সোমবার মধ্যরাতে নগরী ছেড়ে যাচ্ছেন বহিরাগতরা।

এদিকে, কুসিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে ১০৩টি ভোট কেন্দ্রের সবগুলোকেই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে ২৪ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হচ্ছে। এছাড়াও স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংরক্ষিত আসনে একজন করে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এতো সব আয়োজনের মাঝেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার দুপুরে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর নেতাকর্মী, সমর্থক ও এজেন্টদের পুলিশ দিয়ে হয়রানি, ভয়-ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির অভিযোগ করা হয়েছে।

অপরদিকে, নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্তসহ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও দলীয় নেতৃবৃন্দ জয়ের বিষয়ে আশাবাদী।

27.03.2017/ Choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি