শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বসেরা ৫০ নেতার তালিকায় ফজলে হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

বিশ্বের ৫০ জন মহত্ত্বম নেতার তালিকায় স্থান পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। তালিকার শীর্ষে রয়েছেন শিকাগো কাবসের জেনারেল ম্যানেজার থিও এপস্টিন। ২য় অবস্থানে রয়েছেন আলিবাবা গ্রুপের চেয়ারমেন জ্যাক মা।

ফরচুন ম্যাগাজিনের করা এই তালিকার ৩৭তম অবস্থানে আছেন তিনি। ফরচুনের ওয়েবসাইটে তার সম্পর্কে বলা হয়েছে-

১৯৭১ সালে রক্তক্ষয়ী ও নৃশংস যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় হয়। যুদ্ধের পর দেশে ফেরা প্রায় এককোটি শরণার্থী পুনর্বাসন জরুরী হয়ে পড়েছিলো। এই অবস্থার প্রেক্ষিতে সাবেক কর্পোরেট এক্সিকিউটিভ ফজলে হাসান আবেদ বাংলাদেশ রুর‍্যাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)-প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংগঠন এটি। ব্র্যাকের কর্মসূচির মধ্যে প্রধানতম হলো- ক্ষুদ্রঋণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৫০ লক্ষ বাংলাদেশী নাগরিককে ১ কোটি ৬০ লক্ষ টাকা সমপরিমাণের ক্ষুদ্রঋণ দেওয়া হয়েছে।

এছাড়া ব্র্যাকের শিক্ষা প্রকল্পের আওতায় ১ কোটি ১০ লক্ষ শিক্ষার্থী গ্র্যাজুয়েট ডিগ্রী লাভ করেছেন।

27 Mar, 2017/ choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি