পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার মোটর সাইকেল বোঝাই ১’শ ৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট জামাল উদ্দিনকে (৩২) আটক করেছে র্যাব। সে উপজেলা উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। আটককৃত জামাল চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানার হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কুমিল্লার একটি দল শুয়ারখিল গ্রামে মোটর সাইকেল বোঝাই ১’শ ৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জামালকে গ্রফতার করে। তার গ্রেফতারে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছে।
পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি

















































