শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জিনের টানে’ তাল গাছে কিশোরী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গোপালগঞ্জের সালথা উপজেলার কুমারকান্দা গ্রামে এক কিশোরীর কাণ্ড হতবাক করেছে সবাইকে। গতকাল ৫০ ফুট উচ্চতার একটি তালগাছের মাথায় চড়ে বসে কিশোরী হাবিবা খাতুন। এ সময় তাকে নামাতে গেলে সে চিৎকার করে বলতে থাকে ‘তালগাছই আমার বাড়ি, তালগাছই আমার ঘর। তাই আামি এখানেই থাকবো। আমি নামবো না।’ এ ঘটনাকে ওই কিশোরীর উপর জিনের আসর বলে মনে করছেন এলাকাবাসী। তাদের ধারণা জিনের টানেই সে এই বিশাল তালগাছে উঠে  গেছে। আবার কেউ কেউ হাবিবার উপর কোনো অশরীরি আত্মা ভর করেছে বলেও  মন্তব্য করছেন। এ বিষয়ে  মুকসুদপুর উপজেলার কৃষ্ণদিয়া বাকু মৃধা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন আকস্মিকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির  লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান। একপর্যায়ে বাড়ির  লোকজন বাড়ির পাশের ৫০ ফুট উচ্চতার একটি তালগাছের মাথায় হাবিবা খাতুনকে দেখতে পান। স্থানীয় লোকজন তাকে তালগাছ থেকে তাকে নেমে আসতে অনুরোধ করেন। কিন্তু সে কারো কোনো অনুরোধে কর্ণপাত করেনি। অনেকে তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আবশেষে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উঁচু তালগাছের মাথা থেকে নামানো হয় স্কুলছাত্রী হাবিবা খাতুনকে। ওইদিন রাত  ১১ টার দিকে তাকে নামিয়ে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তালগাছের মাথায় থাকা অবস্থায় হাবিবা কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলে।

 

তানজিনা মজুমদার রুমকী”

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি