মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পোশাকে স্বস্তি চাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এই দিনগুলোতে চাই এমন কিছু পোশাক, যা এই গরমে কিছুটা হলেও স্বস্তি দেবে। আর এই উদ্দেশ্যে আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন সুতি কাপড়ের পোশাক। এই সময়ে স্বস্তিদায়ক পোশাক নিয়ে লিখেছেন লোপা চৌধুরী।

গরমের দিনে সবাই চায় একটু আরামদায়ক পোশাক পরতে। এক্ষেত্রে সুতি কাপড়ের তুলনা হয় না। সুতি কাপড়ের তৈরি পোশাকে শরীর গরম এড়ানোর সুযোগ পায়। এছাড়া হালকা রঙের সুতি পোশাক রোদ ও তাপ থেকে বাঁচিয়ে শরীরকে স্বস্তি দেয়। গরমের কারণে আমাদের অনেকেরই চুলকানি, ঘামাচি, অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় বা শরীরে ফুসকুড়ি ওঠে। তাই এ সময়ে সুতি কাপড় পরাটাই শ্রেয়। এছাড়া যারা অতিরিক্ত মোটা অথবা অত্যধিক গরমে কাজ করেন, তারা সুতি কাপড়ের তৈরি স্লিভলেস কামিজ ব্যবহার করতে পারেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা; যাদের প্রতিনিয়ত বাইরে যাওয়া-আসা করতে হয়, ক্লাস করতে হয়, তারা এই গরমে সুতির সালোয়ার-কামিজ এবং ফতুয়া ও জিন্স ব্যবহার করতে পারেন। আর যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা এই গরমে সুতির হালকা রঙের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি অথবা ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি বেছে নিতে পারেন। এই সময়ের পোশাক নিয়ে নতুনভাবে সেজেছে ফ্যাশন হাউস ‘লা রিভ’।

উৎসব-আয়োজনে ঘরে কিংবা কর্মক্ষেত্রে এই হাউসের পোশাক ও অনুষঙ্গ বেশ আরামদায়ক ও মানানসই। লা রিভের ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর মন্নুজান নার্গিসের পরিকল্পনা ও উপস্থাপনায় প্রকৃতির নানা উপকরণ নিয়ে ‘র-কোস্ট’ নকশায় এই সময়ের পোশাকের ডিজাইন করেছেন। প্রিন্ট ও এমব্রয়ডারিতে ওয়েদার ইফেক্ট, রিং কলড টেক্সচারস, অ্যাম্বার ও ডাইয়ের বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতি, লিনেনসহ অন্যান্য বুননের পোশাক আপনার বসন্তযাপনকে করবে আরও আরামদায়ক ও আকর্ষণীয়। নারীদের জন্য লা রিভের বসন্তের পোশাকে জমকালো বিভিন্ন এথনিক টপস ও টিউনিক, সালোয়ার-কামিজ, দোপাট্টা, ডেনিম, টি-শার্ট, স্কার্ট, হ্যারেম, পালাজ্জো, কুলোট্টিজসহ রয়েছে নজরকাড়া পোশাক সম্ভার। বিভিন্ন ডিজাইন ও কাপড়ের আকর্ষণীয় পোশাকের পাশাপাশি এখানে পাবেন হ্যান্ডব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ। পুরুষের পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, নীল, সবুজ ও সাদার বিভিন্ন মিশ্রণকে। ক্যাজুয়্যাল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ক্যাজুয়্যাল ট্রাউজার্স, ডেনিমস ও ভিন্ন ভিন্ন আমেজের পাঞ্জাবি ও ক্যাজুয়্যাল শার্ট পাওয়া যাচ্ছে লা রিভে। পরিবারের ছোটমণিদের জন্যও লা রিভ কিডস কর্নারে রয়েছে চমত্কার সব পোশাক। নবজাতক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য রয়েছে আরামদায়ক বিভিন্ন পোশাক। আর চার থেকে ১২ বছর বয়সীদের জন্য রয়েছে ফ্যাশনেবল ও আকর্ষণীয় পোশাক।

২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ-এর বাসাবো ফ্ল্যাগশিপ স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে মোট ১২টি আউটলেট রয়েছে।

এ ছাড়া পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধায় www.lerevecraze.com থেকেও ঘরে বসেই বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই লা রিভের পণ্য কেনা যায়।

পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি