স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ইউনিটের উদ্যোগে ২৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় কলেজের কলা ভবনের সামনে অনুষ্ঠিত হয়। রক্ত নির্নয় উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আবু তাহের। প্রধান অতিথি বলেন- ২০০৬ সালে বাঁধন যখন ভিক্টোরিয়া কলেজে প্রতিষ্ঠিত হয়,তখন আমি উপদেষ্টা ছিলাম। বাঁধনের মাধ্যমেই ভিক্টোরিয়া কলেজের ৩০ হাজার শিক্ষার্থীর রক্ত নির্নয় করা হবে, এই জন্য বাঁধনকে তার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করতে সদা প্রস্তুত আমি। বাঁধন সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, এখানে সদস্য হয়ে যারা কাজ করছে সকলকে আমার ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
ইউনিটের বর্তমান সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন উপদেষ্টা ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মোশাররফ হোসেন ভূইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক ড. রাজু আহম্মদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জোবায়দা নূর খান, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ কাদের জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির খান, দর্শন বিভাগের প্রভাষক ওমর ফারুক, ২০০৪-০৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি আজাদ হোসেন সোহেল, কেন্দ্রীয় প্রতিনিধি গোলাম সামদানী মান্নান, ২০১৬ সালের সভাপতি আবু খালেদ রাসেল, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো: আল আমিন, সহ-সভাপতি উম্মে হাবিবা, মো: সাইফুল ইসলাম বুলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁধনের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রমজান হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, তথ্য ও শিক্ষা সম্পাদক আলী আকবর টিপু, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, সদস্যদের মধ্যে উম্মে কুলসুম, নাসিম, জোবায়দা ইসলাম মুমু, আকমত হোসাইন, আবির, আল আমিন হোসেন রিদন, আফরিন শিলা, আসমা, তাসফিয়া, সোহেল,রিমন প্রমুখ।
পূর্বাশানিউজ/২৮-মার্চ,২০১৭/ফারজানা

















































