শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

মোঃ জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  বিকেল সোয়া ৪টায় উপজেলার সাইচাপাড়া  এলাকা থেকে ১২০ পিচ ইয়াবা ও ২০ কেজি গাঁজা  এক মাদ্রক স¤্রাটকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান ও মাদকদ্রব্য নির্মূল অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাইচাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ি সাইচাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান’র ছেলে আসামী মোঃ শামছুল আলম (৫৫)কে গ্রেফতার করা হয়। এসময়  গ্রেফতার কৃত আসামী’র কাছে থেকে ১২০ পিচ ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে দেবিদ্বার থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের কওে তাকে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্বাশানিউজ/২৮-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি