শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পেনশনের টাকা নিয়ে বাড়ী ফেরা হলোনা বৃদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

মো : বেলাল হোসাইন:

 কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার দুপুুরে আনুমানিক ২ ঘটিকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমজাদের বাজার রাস্তার মাথায় পেনশনের টাকা নিয়ে বাড়ী ফেরার পথে ঢাকাগামী একটি ব্যাক্তিগত গাড়ীর ধাক্কায় নিহত হয়েছে রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা মহিলা। নিহত রোকেয়া উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী।

নিহতের ভাতিজা আজগর হোসেন ও নাতি নয়ন জানান, মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম থেকে পেনশনের টাকা নিয়ে ফেরার পথে আমজাদের রাস্তার মাথা পার হওয়ার সময় ব্যাক্তিগত একটি গাড়ির ধাক্কায় রাস্তাতেই পড়ে যান রোকেয়া বেগম। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পূর্বাশানিউজ/২৯-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি