বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কপিলের ‘শো’ ত্যাগ করেছেন যে ৫ তারকা অভিনেতা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কপিল শর্মার বড়ই দুর্দিন চলছে। তার জনপ্রিয় কমেডি শো-এর ভবিষ্যৎ এখন প্রশ্নের সম্মুখীন। সহ-অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে কপিলের দুর্ব্যবহারের পরে তার দলের অনেকেই কপিলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। অনেকেই আর তার সঙ্গে কাজ করতে চাইছেন না। ইতোমধ্যেই তার দলের অনেকেই তার পক্ষ ত্যাগ করেছেন। তবে এমন ঘটনা কপিলের শো-এর ইতিহাসে প্রথম নয়। এর আগেও অনেক নামজাদা অভিনেতা-অভিনেত্রীই কপিলের শো ছেড়ে চলে গিয়েছেন। আজকের এই প্রতিবেদনে রইল সম্প্রতি কপিলের শো ছেড়ে চলে যাওয়া ৫ তারকার নাম।

১। সুমনা চক্রবর্তী-

কপিল শর্মার বউয়ের ভূমিকায় অভিনয় করতেন সুমনা। গত কয়েক দিন ধরেই অনিয়মিত ভাবে শো-এ আসছিলেন তিনি। এবার শোনা যাচ্ছে, কপিলের কমেডি শো একেবারেই ত্যাগ করেছেন তিনি।

২। উপাসনা সিংহ-

কপিলের ‘বুয়া’র ভূমিকায় দেখা যেত তাকে। শো-এর পার্মানেন্ট স্টার-কাস্টদের মধ্যেই ইনি আর নেই বলেই জানা গেছে।

৩। আলি আসগর-

কপিলের শো-এর ছিল ‘দাদি’র রোল ছিল আলি আসগরের। কথায় কথায় চুমু খাওয়া ছিল এই দাদির বদভ্যাস। কপিলের দল ছেড়ে চলে গিয়েছেন আলিও।

৪। নভজ্যোৎ সিংহ সিধু-

এক জন মন্ত্রী হওয়া সত্ত্বেও কী ভাবে একটি টিভি শো-এ কাজ করতে পারেন সিধু, সেই প্রশ্নকে কেন্দ্র করে বিতর্ক কম হয়নি। এমনিতে অবশ্য কপিলের দুর্দিনে তার পাশেই থাকতে চেয়েছিলেন সিধু। তবে বর্তমানে শোনা যাচ্ছে, নিজের মন্ত্রিত্বের স্বার্থে তিনিও কপিল শর্মার শো ছেড়ে চলে যাচ্ছেন।

৫। নসিম ভিকি-

উপাসনা সিংহের স্বামীর ভূমিকা পালন করতেন নসিম। কিন্তু কিছু দিন আগে পাকিস্তানি অভিনেতাদের ভারতে কাজ করা নিয়ে বিতর্ক চলাকালীনই কপিলের শো ছেড়ে নসিম চলে গিয়েছিলেন। তিনি আদতে পাকিস্তানি অভিনেতা। বর্তমানে পাকিস্তানেই ফিরে গিয়েছেন তিনি।

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি