শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে আটকে গেল বিদ্যার ‘বেগমজান’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নির্মাণের শুরু থেকেই আলোড়ন সৃষ্টি করেছে সৃজিত মুখার্জী পরিচালিত ‘বেগমজান’। কলকাতার ছবি ‘রাজকাহিনী’ থেকে ছবিটি হিন্দিতে নির্মিত হচ্ছে, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। ট্রেলার ও গান সামনে আসার পর ছবিটি বেশ ভালো সাড়া তোলে দর্শক মহলে। কিন্তু এরমধ্যেই জানা গেল, পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘বেগমজান’।

কেন পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘বেগমজান’- সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে সিনেমার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান বিভাজনের কাহিনী রয়েছে, সেকারণে পাকিস্তান সরকার মুক্তির অনুমতি দিচ্ছে না বলে সূত্রের খবর।

যদিও বসে নেই নির্মাতারা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইতোমধ্যে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রযোজক মহেশ ভাট। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও সেই আবেদনের কোনও উত্তর দেওয়া হয়নি।

সিনেমা বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানে ‘বেগমজান’ এর নিষেধাজ্ঞা আরোপ অপ্রত্যাশিত নয়। তাদের যুক্তি, সিনেমার ট্রেলার ও গান লঞ্চ হয়েছে- সেখানে ভারত-পাকিস্তান বিভাজনকে স্পষ্টভাবে দেখানো হয়েছে, তুলে ধরা হয়েছে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটও। এই পরিস্থিতিতে ছবিটি মুক্তির অনুমতি পাকিস্তান থেকে না পাওয়াটাই স্বাভাবিক। এতে বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করছেন গওহর খান, পল্লবী সারদা, চাঙ্কি পান্ডে ও নাসিরউদ্দিন শাহ।

 

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি