বেলাল হোসেন:
প্রভাবশালীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধার পরিবার
কুমিল্লার নাঙ্গলকোটে এক মুক্তিযোদ্ধার সন্তানের দোকান ঘর ভাংচুর করে ওই জায়গা জোর পূবর্ক দখলের ঘটনায় কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক (আবু) সহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২ জনের নামে (গত ১২ মার্চ) কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমলি আদালতে মুক্তিযোদ্ধার সন্তান আবু শামীম বাদি হয়ে একটি মামলা করেন। যার নং- ৪৮৪। সে উপজেলার ঢালুয়া ইউপির মোঘরা গ্রামের মৃত. বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। এই ঘটনার পর থেকে জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধার পরিবার । প্রভাবশালীরা আদালতের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, না হয় খুন করে লাশ ঘুম করে ফেলবো । বর্তমানে ওই মুক্তিযোদ্ধার সন্তান বিচারের জন্য মানুষের ধারে ধারে ঘুরে ও কোন সুবিচার পাচ্ছে না। যেন বিচারের বাণী নিরবে কাঁদে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার সন্তান আবু শামীম হাসানপুর রেল স্টেশন সংলগ্ন পূর্ব পার্শে ১৯৯৬ সালে বাংলাদেশ রেলওয়ের ভূমি কতৃপক্ষের কাছ থেকে ২০/২০ ফুট প্রস্থ একটি জায়গা লীজ নেন। ওই জায়গা ফ্লোর ফাকা একটি টিনের দোকানঘর তৈরি করেন মুক্তিযোদ্ধার সন্তান আবু শামীম। গত ৪ মার্চ শনিবার সকালে আবু বক্কর ছিদ্দিক (আবু) এর নির্দেশে হাসানপুর গ্রামের মাতব্বর আম্বর আলীর ছেলে রুহুল আমিন, রুহুল আমিনের ছেলে বেলাল, আম্বর আলীর ছেলে ইউছুফ, পৌচির গ্রামের মৃত. তিতা মিয়ার ছেলে বেলাল হোসেন ওরফে জংলী, মোঘরা গ্রামের সলিমুল্লাহর ছেলে কোব্বাত, আব্দুর রশিদের ছেলে মহিন উদ্দিন, ইকরামুল হক ও ইলিয়াছসহ ১০-১৫ জানের একটি গ্রুফ ওই দোকান ঘর ভাংচুর করে লুটে নেয়। পরে ওই জায়গার চার পাশে মাটি ভরাট করে জোর পূবর্ক দখলের চেষ্টা করছেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম জিআরপি থানার ওসি স্বপনকান্তি বড়–য়া বলেন, ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে মামলার সত্যতা পেয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক (আবু) বলেন, এ ঘটনায় তিনি কোনো কথা বলতে রাজি নয়। আপনাদের সাথে সরাসরি কথা হবে।
পূর্বাশানিউজ/৩০-মার্চ,২০১৭/ফারজানা

















































