শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আল্লাহর কাছে বিচার’ চাইলেন দুই প্রার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলাকালে দুই কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারতে দেখা যায়। নৌকার ব্যাজ পরা পাঁচ থেকে সাতজনকে প্রতিটি বুথে সিল মারতে দেখা গেছে। কাছাকাছি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

বৃহস্পতিবার বেলা একটার পরে চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নেউরা এম আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

চৌয়ারা কেন্দ্রে বিএনপির সমর্থক কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক পুলিশের কাছে এসব বিষয় নিয়ে অভিযোগ জানান। তবে পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরে তাঁরা ‘আল্লাহর কাছে বিচার দিয়ে’ কেন্দ্র থেকে চলে যান।

নেউরা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকায় গণসিল মারতে দেখা যায়। গণমাধ্যমকর্মীরা যাওয়ার পর তাড়াহুড়ো করে ব্যালট সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় কিছু ব্যালট পেপার এদিক-ওদিক পড়ে যায়।

পূর্বাশানিউজ/৩০-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি