
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির গন্ধমতি এলাকায় দেলোয়ার হোসেনের মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় জঙ্গিদের আস্তানায় পাওয়া শক্তিশালী বোমা দুটি আজ শনিবার সকালে ৯টা ১০ মিনিট থেকে নিস্ক্রিয় করার কাজ চলছে। বোমা নিস্ক্রিয় করার সময় গন্ধমতি এলাকায় ১৪৪ ধারা বলবধ থাকে।
এদিকে গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জঙ্গি ধরার “মিশন অপারেশন স্ট্রাইক আউট” পরিচালিত হয়। যদিও জঙ্গিদের পাওয়া যায়নি। তবে তাদের রেখে যাওয়া বোমা দুটি ঘটনাস্থলে পাওয়া যায়।
উল্ল্খে ২৯ মার্চ আস্তানা সনাক্ত হওয়ার পর বিকেল ৪ টায় জঙ্গি দুজনের বসবাসরত সম্ভাব্য কক্ষে পুলিশ তালা ঝুলিয়ে দেই। ওই দিন সন্ধ্যা পৌণে ৭ টায় মালিকের ছোট ভাই সাদ্দাম হোসেনকে (৩০) সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং নির্বাচনের কারনে অভিযান ওই দিন ও পরের দিন ৩০ মার্চ অভিযান বন্ধ রাখা হয়। বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।
শনিবার বেলা সোয়া ১১ টায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ শুরু হয়। অভিযান শুরুর আগে ওই আস্তানার আশেপাশের প্রায় ২ বর্গ কি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপালী মন্ডলের নির্দেশে মাইকিং করে জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয় । এ অভিযানে সোয়াত টিমের দায়িত্ব পালন করেন এডিসি সাইম ও এডিসি আনোয়ার। অভিযানের শুরুতে প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে আমরা ভবনের তৃতীয় তলা ও পরে দ্বিতীয় তলায় অনুসন্ধান চালানো হয়। পরে নিচ তলার একটি কক্ষে দু’টো ট্রলিতে ৫ কেজি করে দুটি বোমা, আলাদা একটা ব্যাগে ৪টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট পাওয়া যায় । অভিযান বিকেল সোয়া ৪ টার দিকে শেষ হয়। অভিযানকালে ওই আস্তানা লক্ষ্য করে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও বুলেট ছুড়েছে কাউন্টার টেররিজম, সোয়াট ও র্যাব-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
এ আস্তানায় বসবাস করা জঙ্গি আনাস (২০) ও রনি (২২) ৫ মাস আগে থেকে নিখোঁজ ছিলেন। জঙ্গি আনাসের বাড়ি নোয়াখালী জেলায় , আর রনির বাড়ি রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ হতে পারে। এ দুটি নামই তাদের সাংগাঠনিক নাম। আইনশৃঙ্খলা বাহিনী তাদের জঙ্গি আস্তানার সন্ধান পেলেও তাদের নাগাল পায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের ছবি রয়েছে। ছবি দেখে তাদের গ্রেফতাদের চেষ্টা চলছে।
পূর্বাশানিউজ/০১-এপ্রিল ২০১৭/মাহি

















































