শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন সুরে প্রথম বারের মতো


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব খান আতাউর রহমান। তারই যোগ্য উত্তরসূরি রুমানা ইসলাম। তার কণ্ঠে ‘হায়রে আমার মন মাতানো দেশ’ একটি কালজয়ী গান। সেইসঙ্গে তারই কণ্ঠে দেশের গান ‘যদি আর দেখা নাই হয়’, ‘ভালোবাসি মাগো তোকে’, ‘সবুজ পাতায় সোনা রোদের ঝিকিমিক’ও বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সেই রুমানা ইসলাম এবারই প্রথম বৈশাখের গান নিয়ে আসছেন শ্রোতা-দর্শকের মাঝে। গানের সুর ও সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক ফরিদ আহমেদ। গানের কথা হচ্ছে ‘নতুন দিনের নতুন আলো রাঙা নতুন সাজ, নাগর দোলায় দুলছে যেন সবারই মন আজ’। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। এরইমধ্যে ফরিদ আহমেদের স্টুডিওতে রেকর্ডিং শেষ হয়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আলমগীর এবং এর কোরিওগ্রাফি করেছেন ফারহানা চৌধুরী বেবী। মিউজিক ভিডিওটিতে রুমানা ইসলামের সঙ্গে পারফরমেন্স করেছেন ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা। গত ২৮শে মার্চ মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। রুমানা ইসলাম জানান, আগামী ৭ই এপ্রিল থেকে ইউটিউবে গানটি পাওয়া যাবে। গানটি প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, আমার প্রতিটি কাজেই যথেষ্ট আন্তরিকতা থাকে। যেহেতু এটি বৈশাখের গান তাই স্বাভাবিকভাবেই গানটির প্রতি ভালোবাসা, আন্তরিকতা ছিল একটু বেশি। রুমানা ইসলাম অনেক আবেগ দিয়ে, দরদ দিয়ে গানটি গেয়েছেন। আমার কেবলই মনে হচ্ছে এবারের বৈশাখে এটি একটি দৃষ্টান্তমূলক বৈশাখী গান হবে।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি